হোম / অপরাধ
অপরাধ

কচাকাটায় ৩শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুরনবী গ্রেফতার

প্রকাশ: 2 April 2026, 11:41 PM পড়া হয়েছে: ১৯৬৬ বার

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

কুড়িগ্রামের কচাকাটা এলাকায় অভিযান চালিয়ে ৩শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ নুরনবী (৪২)। তিনি কচাকাটা থানার জালিরচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরনবী দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ভারত থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী অর্পন কুমার জানান, অভিযানে নুরনবীর কাছ থেকে ৩শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০১, তারিখ: ০১/০৪/২০২৬)।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!