উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন জাতীয় নির্বাচন–২০২৬কে সামনে রেখে উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উলিপুর থানার কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি এবং সনাতন ধর্মের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও নিরাপত্তামূলক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয়। একই সঙ্গে এসব পদক্ষেপ সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিয়ে ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার জন্য উপস্থিত প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় পারস্পরিক শ্রদ্ধাবোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
সভা শেষে অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল, কুড়িগ্রাম মো. আশরাফুল আলম, পিপিএম বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রয়াস অপরিহার্য। তিনি উলিপুরে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।
আইন ও পরামর্শ
আসন্ন জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে উলিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১৮৮০ বার
আসন্ন জাতীয় নির্বাচন-২০২৬ উপলক্ষে উলিপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

Leave a Reply