হোম / কুড়িগ্রাম
কুড়িগ্রাম

আদিতমারী উপজেলা নবাগত নিবার্হী অফিসার গুঞ্জন বিশ্বাসের আমন্ত্রণে বাংলাদেশ প্রেসক্লাবের মতবিনিময় সভা

প্রকাশ: 1 July 2026, 10:50 PM পড়া হয়েছে: ১২ বার

সাদেকুল ইসলাম রনি,আদিতমারী (লালমনিরহাট)প্রতিনিধি।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার গুঞ্জন বিশ্বাসের আমন্ত্রণে উপজেলা কর্মরত ও বাংলাদেশ প্রেসক্লাবের সংবাদকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পহেলা জুলাই রোজ বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বাংলাদেশ প্রেস ক্লাব আদিতমারী উপজেলা শাখার কমিটির সদস্যগণের সাথে উপজেলা সার্বিক পরিস্থিতি খোঁজখবর নিয়েছেন সেই সাথে সংবাদ কর্মীদের সার্বিক সহযোগিতা চেয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব আদিতমারী উপজেলা শাখার সভাপতি দৈনিক ডেসটিনি ও দৈনিক যুগের আলো আদিতমারী উপজেলা প্রতিনিধি, মোঃ গোলাপ মিয়া, সিনিয়র সহ-সভাপতি মিলন কুমার রায় রংধনু টিভি ও লালমনি টাইমস, সহ সভাপতি উমর ফারুক সুমন, দৈনিক নুরজাহান,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক আজকের দর্পণ, দৈনিক ঐশী বাংলা , যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মুরাদ, দৈনিক ভোরের ডাক ও বিএনএফ টেলিভিশন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দৈনিক আজকের বিনোদন , দপ্তর সম্পাদক, প্রদীপ কুমার রায়, দৈনিক সময় বাংলাদেশ, প্রতিদিনের কাগজ , অর্থ বিষয়ক সম্পাদক, ফারুক হোসেন, বাংলাদেশ সংবাদ প্রতিদিন ও দৈনিক ঢাকা , প্রচার ও প্রকাশনা সম্পাদক, ইব্রাহিম সরকার চ্যানেল টুয়েন্টিফোর এ ক্যামেরা পার্সন, কার্যকরী সদস্য, সাদিকুল ইসলাম রনি, হ্যালো বাংলাদেশ ও এশিয়ান বাংলা নিউজ, সঞ্জয় কুমার রায়, নগর পোস্ট ও দৈনিক গণজাগরণ, আতিকুল ইসলাম আতিক , দৈনিক জনপদ প্রতিদিন, মোঃ নুরুজ্জামান আহমেদ, দৈনিক একুশে নিউজ প্রমুখ।

বিজ্ঞাপন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!