নিউজ ডেস্কঃ
রোববার (২৮ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামী সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “নির্বাচনের সময় আমাদের তথ্যপ্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং সব ধরনের সাইবার অপরাধ কঠোরভাবে মোকাবিলা করা জরুরি।”
সভায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, সরকার অনলাইন প্ল্যাটফর্মে নাগরিক সেবা বাড়াচ্ছে, তাই এসব সেবা সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা জোরদার করা অত্যাবশ্যক। তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ এবং জনবলকে আরও দক্ষ করার নির্দেশ দেন। এছাড়া প্রতিষ্ঠান ও জনবলকে রেটিং পদ্ধতির আওতায় আনার মাধ্যমে সাইবার নিরাপত্তার প্রকৃত মূল্যায়ন নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইতোমধ্যে ৩৫টি প্রতিষ্ঠানকে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি এবং বিটিআরসি’র সমন্বয়কে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর ব্যাংকিং সেক্টরের সাইবার নিরাপত্তা শক্তিশালী করার উদ্যোগের প্রশংসা করেন এবং সেক্টরাল সার্ট (CERT) গঠনের উদ্ভাবনকে ইতিবাচকভাবে দেখেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
২১ মে প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর অধীনে ২৬ আগস্ট গঠিত এই ২৫ সদস্যের জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।
জাতীয়
আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
প্রকাশ: 28 December 2025, 05:14 PM
পড়া হয়েছে: ৩৮৪৩ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
অভিযোগের কাঠগড়ায় কুড়িগ্রামের পিপি, তদন্তের দাবিতে মন্ত্রণালয়ে বিস্ফোরক অভিযোগ
5 hours আগে
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
2 weeks আগে

Leave a Reply