ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে অভিযান জোরদার করেছে থানা পুলিশ। জনভোগান্তি কমাতে নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে খোলাবাজারে তেল বিক্রিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
২৪ মার্চ ২০২৬, মঙ্গলবার বেলা ১টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জয়মনিরহাট এলাকার মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি দোকানে অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দোকানদার হাছেন আলী দীর্ঘদিন ধরে গভীর রাতে রায়গঞ্জের একটি পেট্রোল পাম্পের সাথে যোগসাজশ করে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে খুচরা বাজারে প্রতি লিটার ২৫০ টাকা দরে বিক্রি করছিলেন, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি।
অভিযানকালে দোকান থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত কয়েকটি খালি ড্রাম জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে হাছেন আলী স্বীকার করেন যে, আগের রাতে মজুদকৃত সব তেল বিক্রি হয়ে গেছে। বর্তমানে তিনি প্রতি লিটার ১৮০ টাকা দরে পেট্রোল কিনছেন এবং রাত না হলে নতুন করে তেল আনতে পারবেন না বলেও জানান।
এসময় পুলিশ তাকে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে।
পুলিশ কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বার্থে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অপরাধ
অধিক দামে জ্বালানি তেল বিক্রি রোধে ভূরুঙ্গামারীতে পুলিশের জোরালো অভিযান
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ণ
পড়া হয়েছে: ১১৮৫ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রশ্নপত্র ফাঁসের আসামিদের পুনর্বহাল চেষ্টায় বিদ্যালয়ে উত্তেজনা,আপিল গোপন রেখে যোগদানের চেষ্টা, শিক্ষক-অভিভাবকদের তীব্র প্রতিবাদ
5 hours আগে
আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি—এটি হত্যাকাণ্ড
2 days আগে

Leave a Reply