রাজারহাটে চাঞ্চল্য: এসিল্যান্ডের হস্তক্ষেপে পচা মহিষের মাংস জব্দ, কসাই কালাম পলাতক
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ জাহিদ হাসান কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী সিঙ্গরডাবরী হাটে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ পচা মহিষের মাংস জব্দ করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৬) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সময়োচিত হস্তক্ষেপে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ […]
