দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে কচুয়া ব্রীজদুর্ভোগে দুই পাড়ের হাজারো মানুষ, দ্রুত গার্ডার ব্রীজ নির্মাণের দাবি
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ নন্দনপুর-কলীগঞ্জ গোড্ডারারপাড় গ্রামীণ সড়কের কচুয়া বিলের ওপর নির্মিত ব্রীজটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও কৃষকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ভিতরবন্দ নন্দনপুর এলাকায় বিস্তীর্ণ […]
