ভূরুঙ্গামারীতে মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি মেইল বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকায় ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম […]
