ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট এলাকায় পুলিশ ও বিজিবির সমন্বিত অভিযানে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের এএসপির নেতৃত্বে পুলিশের একটি দল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর ২২ ব্যাটালিয়ন, কুড়িগ্রামের ময়দান বিওপির সদস্যরা যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত পার হয়ে গাঁজার একটি চালান ভূরুঙ্গামারী সদরে প্রবেশ করে নাইট কোচযোগে ঢাকায় পাঠানো হবে—এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের এক পর্যায়ে থানাঘাট এলাকার একটি স্থানীয় মসজিদের সামনে পাকা সড়কে লাল স্কচটেপ মোড়ানো অবস্থায় একটি পরিত্যক্ত প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেট খুলে ৪ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, যৌথ বাহিনীর সজাগ উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার প্যাকেটটি ফেলে সীমান্তের দিকে পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অপরাধ
সার্কেল এএসপি ও বিজিবির সমন্বিত অভিযানে ভূরুঙ্গামারীতে ৪ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
পড়া হয়েছে: ১৩২৪ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
3 days আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
4 days আগে

Leave a Reply