কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় যৌথ বাহিনীর অভিযানে আশরাফুল হোসেন সজীব (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ১৪ রাউন্ড কার্তুজ, দুটি দেশীয় ধারালো দা, ৯টি লিড স্প্লিন্টার, গান পাউডারসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডুলাহাজারা ইউনিয়নের উলুবোনিয়া এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, আটককৃত আশরাফুল হোসেন সজীব দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন ও তৈরির সঙ্গে জড়িত ছিল। সে এলাকায় সক্রিয় চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র স্থানীয় জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল।
সূত্র আরও জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে এলাকায় চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত সজীবের বিরুদ্ধে বিভিন্ন থানায় পৃথক চারটি মামলা রয়েছে।
অভিযান শেষে আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ
চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ যুবক আটক
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
পড়া হয়েছে: ৭২৫১ বার
বিজ্ঞাপন
সম্পর্কিত খবর
ভূরুঙ্গামারীতে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক, দ্রুত সহায়তার নির্দেশ
3 days আগে
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে উপজেলা বিএনপি, পুনর্বাসন ও দোকানভিটার নিশ্চয়তার আশ্বাস
4 days আগে

Leave a Reply